ভাইরোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিকেল টেকনলজিস্ট ও যন্ত্রপাতি ব্যবস্থাপনার প্রশিক্ষণ

বিদেশী প্রশিক্ষকের সহায়তায় ২ দিন ব্যাপী যন্ত্রপাতি ব্যবস্থাপনার প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণের আওতায় বিভিন্ন কল্পস্কোপি কেন্দ্রের ৮৪ জন নার্স ও সেই হাসপাতালের টেকনিশিয়ানকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রকল্পের আওতায় ভাইরোলজিস্ট, প্যাথলজিস্ট ও মেডিকেল টেকনলজিস্টগণের প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। 

মনিটরিং

DHIS2 এর মাধ্যমে সারা দেশে ভায়া ও সিবিই কেন্দ্র এবং রেফারাল কেন্দ্রগুলোতে স্ক্রীনিং, ডাটা ট্রাকিং, চিকিৎসা ও ব্যবস্থাপনার মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ম্যানেজারগণ কার্যক্রমকে মনিটরিং ও সুপারভিশন করতে পারেন।